রাজ্যজুড়ে জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা, জানুন সমস্ত আপডেট

এদিন শুক্রবার উত্তর থেকে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর। পাশাপাশি কলকাতাতেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

এদিন শুক্রবার উত্তর থেকে দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর। পাশাপাশি কলকাতাতেও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। [এবছর সারা দেশে কেমন হবে বৃষ্টিপাত, কী বলছেন বিশেষজ্ঞরা]

রাজ্যজুড়ে জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

রাজ্যের দক্ষিণ পশ্চিমে ঝাড়খণ্ডের আকাশে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে তা শক্তি বাড়িয়েছে। ফলে দুপুরের পরে রাজ্যে তা ঝড় ও পরে বৃষ্টি হয়ে আছড়ে পড়তে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই এদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কালবৈশাখীর দাপটে ঝড়বৃষ্টি হবে।

এদিন দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের একাংশ, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা ও হাওড়া, হুগলিতে ঝড়-বৃষ্টির প্রভাব দেখা যাবে।

এদিন শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শহরে রয়েছে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+