দক্ষিণে বজ্রসহ বৃষ্টির সতর্কতা, উত্তরে স্বস্তির ইঙ্গিত,আজকের আবহাওয়া কোথায় কেমন?

কলকাতা সহ ৯ জেলায় মঙ্গলবার দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে কাটছে দুর্যোগের মেঘ,দিনভর আকাশ মেঘলা, সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের আবহাওয়ার চিত্র এমনই থাকছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি চলবে। বেশ কিছু জেলায় দমকা হাওয়ার প্রভাবও দেখা দিতে পারে।
তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বৃষ্টির পরেও আদ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।

তবে তারইমাঝে স্বস্তির খবর উত্তরবঙ্গে কমেছে বিপদ,
গত দুই দিনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ছিল উত্তরবঙ্গ, তবে এখন কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত একই ধারা বজায় থাকতে পারে বলেই মনে করা হচ্ছে।

কৃষক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আই এম ডি জানিয়েছে, আবহাওয়ার এই পরিবর্তনের কারণে উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের সতর্ক থাকা উচিত। পাশাপাশি, কৃষকদেরও পরামর্শ দেওয়া হয়েছে আগামী কয়েকদিন মাঠে চারা রোপণ না করতে।

তবে বিশেষজ্ঞদের মতে, একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়া আরও অনিশ্চিত হয়ে পড়ছে। এভাবে হঠাৎ বৃষ্টি ও তাপমাত্রার ওঠানামাই প্রমাণ দিচ্ছে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+