কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন বিস্তারিত

মঙ্গলবার বিকেলের আগেই বৃষ্টির দেখা পেতে পারেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দারা। এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মঙ্গলবার বিকেলের আগেই বৃষ্টির দেখা পেতে পারেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দারা। এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে আগামি ৪৮ ঘণ্টা তাপপ্রবাহ বজায় থাকবে। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি সূচক অনেকটাই বেশি থাকায় সমসময়েই ঘর্মাক্ত পরিস্থিতি।

কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন বিস্তারিত

আবহাওয়া দফতরের সর্বশেষ উপগ্রহ পর্যবেক্ষণে অনুমান, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু অংশে।

সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের এলাকায় মেঘ ও রোদের লুকোচুরি। সঙ্গে ভ্যাপসা গরম। দুপুরের আগেই তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে।

অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মাঝারি মানের তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। অন্যদিকে, উত্তরবঙ্গ বিশেষ করে উত্তর-দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মৌসুমী বায়ু দুর্বল হওয়ার কারণে এবং বায়ু মণ্ডলের নিচের দিকে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে বাতাস বয়ে যাওয়ার কারণে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামি ৪৮ ঘণ্টায় মাঝারি মানের তাপপ্রবাহ চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+