ক্ষণিকের বৃষ্টি! স্বস্তি কলকাতা-সহ আশপাশের এলাকায়, যা বলছে আবহাওয়া দফতর
অহস্য গরম থেকে কিছুটা স্বস্তি কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। নদিয়া, মুর্শিদাবাদের কিছু জায়গাতেও বৃষ্টি হয়। তবে এতে দীর্ঘস্থায়ী স্বস্তি মিলবে না। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
অহস্য গরম থেকে কিছুটা স্বস্তি কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। নদিয়া, মুর্শিদাবাদের কিছু জায়গাতেও বৃষ্টি হয়। তবে এতে দীর্ঘস্থায়ী স্বস্তি মিলবে না। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। কেননা স্থানীয় ভাবে তৈরি বজ্রগর্ভ মেঘের ফলেই এই বৃষ্টি বলে জানা গিয়েছে।

বুধবার সকাল। সময়টা পৌনে এগারোটার আশপাশে। কলকাতা ও আশপাশের এলাকার আকাশ কালো করে আসে। শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। কোনও কোনও জায়গায় প্রবল বজ্রপাতও হয়। উত্তর-মধ্য-দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়।
এই বৃষ্টি টানা স্বস্তি দেবে, এমনটা মনে করছেন না আবহবিদরা। কেননা মৌসুমী বায়ু দুর্বল।
সর্বশেষ উপগ্রহ চিত্র অনুযায়ী, আবহাওয়া দফতরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ হামলা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার কিছু কিছু জায়গায়।
মঙ্গলবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল আপাতত তাপপ্রবাহ বজায় থাকবে। বুধবার সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি সূচক বেশি ছিল। ফলে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হয়। পরে অবশ্য বৃষ্টি হওয়ায় কিছুটা রক্ষা পান সাধারণ মানুষ।
অন্যদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications