বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি! কলকাতা ও সংলগ্ন এইসব জায়গার জন্য সতর্কতা
ঘন্টাখানেকের মধ্যে দক্ষিণ কলকাতা ও সংলগ্ন হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
ঘন্টাখানেকের মধ্যে দক্ষিণ কলকাতা ও সংলগ্ন হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও, সেটি চলে গিয়েছে ওড়িশার দিকে। তবে ১৮ অগাস্ট নাগাদ ফের অপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তার সন্নিহিত অঞ্চলে।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি( ৭-১১ সেমি) হতে পারে।
অন্য দিকে, ১৮ অগাস্ট যদি নিম্নচাপ তৈরি হয়, তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া,মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications