কিছুক্ষণের মধ্যেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! জেনে নিন বিস্তারিত
কিছুক্ষণের মধ্যেই কলকাতা কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
কিছুক্ষণের মধ্যেই কলকাতা কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে, রাজ্যের পশ্চিমাংশে মুষলধারায় বৃষ্টির সম্ভাবনা।

দিঘার উপকূলে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এছাড়াও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা উজ্জ্বল। তাই উপকূল অঞ্চলে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দুপুরে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
রাজ্যের পশ্চিমাংশের সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকায় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ১৩ থেকে ১৫ অগাস্টের মধ্যে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের মাছ ধরতে না যেতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications