কিছুক্ষণের মধ্যেই গাঙ্গেয় পশ্চিমঙ্গের ২ জেলায় বজ্র-ঝড়! জেনে নিন বিস্তারিত
আর কিছুক্ষণের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
আর কিছুক্ষণের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ র্যাডার পর্যবেক্ষণ অনুযায়ী পূর্বাভাস, বজ্রবিদ্যুত-সহ ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা। একইসঙ্গে জেলাগুলির বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার ও শনিবার বিভিন্ন জায়গায় প্রাক বর্ষার বৃষ্টির ফলে গুমোট গরম থেকে তৎক্ষনাৎ রক্ষা পায় দক্ষিণবঙ্গবাসী। কিন্তু রবিবার বিকেল থেকে ফের গরম বাড়তে থাকে।
সোমবার সকালে গরম ছিল যথেষ্ট বেশি। একইসঙ্গে সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা।

Click it and Unblock the Notifications