কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে ঝড়, আর কী বলল আবহাওয়া দফতর

বুধবার বিকেলের মধ্যে ধেয়ে আসছে ঝড়। কলকাত ও পার্শ্ববর্তী এলাকায় ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

বুধবার বিকেলের মধ্যে ধেয়ে আসছে ঝড়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে ঝড়, আর কী বলল আবহাওয়া দফতর

বিকেল ৩.৩০-এ জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে দু থেকে তিন ঘণ্টার মধ্যে এই ঝড় আছড়ে পড়তে চলেছে।

সাত-সকালেই মুষলধারায় বৃষ্টি হয় একাধিক জেলায়। মুষলধারায় বৃষ্টি হয় মালদহ-মুর্শিদাবাদে। দৃশ্যমানতা কমে যাওয়ায় জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে গাড়ি। তবে আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাসে জানানো হয়েছে, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে মুষল ধারায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।

জানা গিয়েছে, উত্তরবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে দক্ষিণবঙ্গের দিকে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+