সকাল থেকে বৃষ্টি, দিনভর কি থাকবে অস্বস্তিকর আবহাওয়া, জেনে নিন
সকাল থেকে রোদ-বৃষ্টির খেলা কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। সোমবার সকালে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও।
সকাল থেকে রোদ-বৃষ্টির খেলা কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। সোমবার সকালে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। তবে বৃষ্টি হলেও দিনভর অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দিনভর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কখনও জলীয় বাষ্প আর কখনও ঘূর্ণাবর্ত। যার জেরে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই ৫ জেলায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
সূত্রের খবর অনুযায়ী, একটি নিম্নচাপ অক্ষরেখা বাংলাদেশের ওপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরই প্রভাবে বৃষ্টি হচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গে। আগামি মঙ্গল ও বুধবার পর্যন্ত এই মেঘ বৃষ্টির খেলা চলতে পারে বলে জানানো হয়েছে।
সোমবার সকালে পূর্বাভাস মতো উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হয়। মালদহে হয় শিলাবৃষ্টি। এই বৃষ্টিতে মালদহে আমের ক্ষতির আশঙ্কা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সোমবার সকালে অঝোরে বৃষ্টি হয়েছে। আগামি কয়েকদিন একইরকমের আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications