গরম থেকে মিলল সাময়িক স্বস্তি! রাজ্যের পশ্চিমাংশে বজ্র-ঝড়ের সম্ভাবনা
কলকাতা-সহ পার্শবর্তী এলাকায় নামল বৃষ্টি। এই বৃষ্টির সঙ্গে টানা গরম থেকে মিলেছে স্বস্তিও। কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি হয়
কলকাতা-সহ পার্শবর্তী এলাকায় নামল বৃষ্টি। এই বৃষ্টির সঙ্গে টানা গরম থেকে মিলেছে স্বস্তিও। কলকাতা ছাড়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি হয়। সর্বশেষ র্যাডার পর্যবেক্ষণে জানানো হয়েছে, বজ্র বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায়।

কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। নদিয়া ও উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। এছাড়াও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
দুপুরে আবহাওয়া দফতর থেকে দেওয়া র্যাডার পর্যবেক্ষণে জানানো হয়েছিল হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির কথা। সেই অনুযায়ী ঝড় বৃষ্টি হয়েছে ওইসব জায়গায়।
বিকেলে আবহাওয়া দফতরের দেওয়া র্যাডার পর্যবেক্ষণে জানানো হয়েছে, বজ্র বিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায়। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
বৃষ্টির জেরে সকাল থেকে গুমোট গরম থেকে রক্ষা পেয়েছেন শহরবাসী। আর্দ্রতাজনিত অস্বস্তি সূচক মাত্রাও বৃষ্টির ফলে অনেকটাই কমে যায়।












Click it and Unblock the Notifications