সন্ধের আগেই ধেয়ে আসছে ঝড়-বষ্টি, কোথায় কোথায় সতর্কতা জেনে নিন

ঘূর্ণাবর্ত ও জলীয় বাষ্পের জোড়া ফলা। বিকেল কিংবা সন্ধের পর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিকেলের দিকে শহরেও বৃষ্টির পূর্বাভাস।

ঘূর্ণাবর্ত ও জলীয় বাষ্পের জোড়া ফলা। বিকেল কিংবা সন্ধের পর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিকেলের দিকে শহরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সন্ধের আগেই ধেয়ে আসছে ঝড়-বষ্টি, কোথায় কোথায় সতর্কতা জেনে নিন

পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তরপূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত। একইসঙ্গে রয়েছে জলীয় বাষ্পের প্রভাবও।
বৃহস্পতিবার বেলা গড়াতেই আকাশ মেঘলা হতে থাকে। সঙ্গে বাড়তে থাকে অস্বস্তিকর গরম। তবে সন্ধের সময় এই গরম থেকে শহরের মানুষ রক্ষা পেতে পারেন বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

একইসঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।
একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, প্রবল গরমের কারণে জলীয় বাষ্পও ঢুকছে স্থলভাগে। ফলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+