কিছুক্ষণের মধ্যেই ৩ জেলায় বজ্র-ঝড়! জেনে নিন বিস্তারিত
আর কিছুক্ষণের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে।
আর কিছুক্ষণের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ র্যাডার পর্যবেক্ষণ অনুযায়ী পূর্বাভাস, বজ্রবিদ্যুতের সঙ্গে ৪০ কিমি কিংবা তারও বেশি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা।
সকাল থেকে গুমোট গরম। আর্দ্রতাজনিত অস্বস্তি সূচক মাত্রাও অনেকটাই বেশি রয়েছে। বৃষ্টি হলে এই অস্বস্তি কিছুটা কমতে পারে।
গত কয়েকদিন ধরে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, জুনের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা ঢুকতে পারে। নির্ধারিত সময়ের ৩ দিন আগেই কেরলে বর্ষা ঢুকে গিয়েছে। এই গতি স্বাভাবিক থাকলে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে রাজ্যে বর্ষা ঢুকতে পারে বলে মনে করছেন আবহবিদরা।












Click it and Unblock the Notifications