কিছুক্ষণের মধ্যেই বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি! জেনে নিন বিস্তারিত
আর কিছুক্ষণের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে নদিয়া ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ৪০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আর কিছুক্ষণের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে নদিয়া ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ৪০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতেও বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ভারতের ওপরে থাকা পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই ঝড়-বৃষ্টির পূর্বাভাস বলে জানা গিয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ র্যাডার পর্যবেক্ষণ অনুযায়ী পূর্বাভাস, বজ্রবিদ্যুতের সঙ্গে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা হাওড়া, হুগলি ও কলকাতার বিভিন্ন জায়গায়।
সকাল থেকে আকাশের মুখ ভাড়। সঙ্গে রয়েছে গুমোট গরম। আর্দ্রতাজনিত অস্বস্তি সূচক মাত্রাও অনেকটাই বেশি রয়েছে। বৃষ্টি হলে এই অস্বস্তি কিছুটা কমতে পারে।
গত কয়েকদিন ধরে অস্বস্তি মূলক আবহাওয়া বজায় রয়েছে দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বজ্র-গর্ভ মেঘের সঞ্চারে ঝড়-বৃষ্টিও হয়।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, স্থলভাগে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। এই জলীয় বাষ্প থেকেই বৃষ্টির সম্ভাবনা বলে জানানো হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, সোমবারও আকাশ মেঘলা থাকবে।












Click it and Unblock the Notifications