কিছুক্ষণের মধ্যেই ৬ জেলায় ঝড় বৃষ্টি! জেনে নিন বিস্তারিত
আর কিছুক্ষণের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আর কিছুক্ষণের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। একইসঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ র্যাডার পর্যবেক্ষণ অনুযায়ী পূর্বাভাস, বজ্রবিদ্যুত-সহ ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা। একইসঙ্গে জেলাগুলির বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
শুক্রবার বিভিন্ন জায়গায় প্রাক বর্ষার বৃষ্টির ফলে গুমোট গরম থেকে রক্ষা পায় দক্ষিণবঙ্গবাসী।
শনিবার সকাল থেকে গরম থাকলেও তা আগের দিনগুলির মতো নয়। বলা য়ায় বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে।












Click it and Unblock the Notifications