জোড়া ঘূর্ণাবর্তের জের! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
জোড়া ঘূর্ণাবর্তের জের। ঝাড়খণ্ড ও সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ওড়িশা উপকূলের তৈরি হয়েছে অপর একটি ঘূর্ণাবর্ত।
জোড়া ঘূর্ণাবর্তের জের। ঝাড়খণ্ড ও সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ওড়িশা উপকূলের তৈরি হয়েছে অপর একটি ঘূর্ণাবর্ত। এর ফলে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। বুধবার বিকেলের দিকেই কিছুটা মেঘলা আবহাওয়া তৈরি হয়।

রবিবার বৃষ্টির পর তাপমাত্রা বেশ কিছুটা নেমেছিল শনিবার ও রবিবারে। বুধবার ফের ঊর্ধ্বমুখী পারদ। ফের গুমোট গরম।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications