দুপুরের পর শহরে বৃষ্টির পূর্বভাস, কমবে কি গুমোট ভাব, কী বলছে হাওয়া অফিস, জেনে নিন
মধ্যভারতে প্রবল তাপপ্রবাহের জের। আকাশে মেঘের সঞ্চার হওয়ার কারণে রাজ্যের দক্ষিণ ও পশ্চিম অংশে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। দুপুর কিংবা বিকেলের পর শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা। গুমোট ভাবও রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুমোট ভাব আরও বাড়বে। সারাদিনই এই আবহাওয়া বজার থাকবে। জানিয়েছে আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহের শুরুতে প্রতিবেশী রাজ্যে ঘূর্ণাবর্ত এবং স্থলভাগে আসা জলীয় বাষ্পের প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি হয়। কোথাও কোথাও শিলা বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টির জেরে কমে গিয়েছিল তাপমাত্রা। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যেই উর্ধ্বমূখি হয়েছিল পারদ। বর্তমানে রাজ্যের বেশিরভাগ অংশের তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গুমোট ভাব। এপ্রিলের শুরুতেই বাইরে বেরোলেই অস্বস্তিকর আবহাওয়া।
যদি দুপুর কিংবা বিকেলের পর বৃষ্টি হয়, তাহলে কিছু সময়ের জন্য তাপমাত্রা কমবে। তবে তা কতক্ষণের জন্য কমবে, আর আদৌ বৃষ্টি হবে কিনা, তা নিয়েই প্রশ্ন অনেকের মনেই।

Click it and Unblock the Notifications