নববর্ষের বিকেলেও কি বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর
পর পর দু-তিন দিন বিকেলে কালবৈশাখীর দাপট কিছুটা দেখা গেলেও, রবিবার দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেশি। রয়েছে অস্বস্তিকর গরম। অন্য দুদিনের মতো মেঘলা আবহাওয়া দেখা যায়নি এদিন।
পর পর দু-তিন দিন বিকেলে কালবৈশাখীর দাপট কিছুটা দেখা গেলেও, রবিবার দিনের বেলায় তাপমাত্রা অনেকটাই বেশি। রয়েছে অস্বস্তিকর গরম। অন্য দুদিনের মতো মেঘলা আবহাওয়া দেখা যায়নি এদিন। তুলনামূলকভাবে বেশি পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা। তবে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রতিদিনই জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাতাসে বাড়তি জলীয় বাষ্প থাকায় আগের দিন তিনেক আকাশ আংশিক মেঘলা ছিল। রবিবার অবশ্য তেমনটি নয়। চড়া রোদের প্রকোপ রয়েছে।
বিহার ঝাড়খণ্ডে তাপমাত্রা ইতিমধ্যেই বেড়েছে। বইছে শুষ্ক-গরম হাওয়া। সেই হাওয়া ঢুকছে পশ্চিমের জেলাগুলিতে। ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেশিই।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বিহার-ঝাড়খণ্ড থেকে শুষ্ক-গরম বাতাস রাজ্যের ঢোকার প্রবণতা বজায় থাকবে।
গত কয়েকদিন ধরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কালবৈশাখী আছড়ে পড়েছে। ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে।
দিনে তাপমাত্রা বেশি থাকলেও, সন্ধে ও রাতের দিকে ঝড়-বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমে যায় রাতের দিকে। এই প্রবণতা কয়েকদিন বজায় থাকতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।












Click it and Unblock the Notifications