সকাল থেকে মেঘলা আকাশ, কী বলছে হাওয়া অফিস, জেনে নিন
সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দফতরের। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামি কয়েকদিন একইরকমের আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।
সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দফতরের। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামি কয়েকদিন একইরকমের আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। সকাল থেকে তাপমাত্রা কম। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভাড়। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বৃষ্টির ভ্রুকুটি। অনেক জায়গায় দুএক ফোঁটা বৃষ্টি হয়েছে। দুর্গাপুরে বেশ ভালই বৃষ্টি হয়েছে সাত সকালেই।
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বলা যেতে পারে প্রায় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার রাতেও বেশ কয়েক জায়গায় ঝড় বৃষ্টি হয়।












Click it and Unblock the Notifications