নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বৃষ্টির পূর্বাভাস! আর কী বলছে হাওয়া অফিস
বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এছাড়াও গাঙ্গের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে আগামি দু-একদিন বজ্র-গর্ভ বৃষ্টির পূর্বাভাস।
বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এছাড়াও গাঙ্গের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে আগামি দু-একদিন বজ্র-গর্ভ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় থাকায় পূর্বাভাসও দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে রোদ-বৃষ্টির খেলা শুরু হয়। প্রবল বৃষ্টি হয় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। সোমবার সকালে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। রাতে অনেক জায়গাতেই বৃষ্টি না হলেও বজ্রপাতের আওয়াজ পাওয়া গিয়েছিল। আর মঙ্গলবার সকালে থেকে মেঘলা আকাশ। রোদের তেজ না থাকলেও, আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় রয়েছে।
কখনও জলীয় বাষ্প আর কখনও ঘূর্ণাবর্ত। যার জেরে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। একইসঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামি দু-একদিন এই মেঘ বৃষ্টির খেলা চলতে পারে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications