সকালেই একাধিক জেলায় মুষলধারায় বৃষ্টি! আর কী বলছে হাওয়া অফিস

সাত-সকালেই মুষলধারায় বৃষ্টি একাধিক জেলায়। পার্শ্ববর্তী জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার সকাল সোয়া দশটা। মুষলধারায় বৃষ্টি মালদহ-মুর্শিদাবাদে। দৃশ্যমানতা কমে যাওয়ায় জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে গাড়ি। তবে আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাসে জানানো হয়েছে, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে মুষল ধারায় বৃষ্টির সঙঅগে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে।

জানা গিয়েছে, উত্তরবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে দক্ষিণবঙ্গের দিকে রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে অস্বস্তিমূলক আবহাওয়া বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

বুধবার সকালে কলকাতা-সহ আশপাশের এলাকায় রোদের তেজ নেই। মাঝে মধ্যেই মেঘলা আকাশ। রোদের রয়েছে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি। আগামি কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+