বিয়ের আগেই মর্মান্তিক পরিণতি, দুর্যোগের ময়দানে বজ্রাঘাতে বিচ্ছেদ প্রেমিক-প্রেমিকার

মর্মান্তিক ঘটনা ঘটে গেল কলকাতার ময়দানে। শনিবার সন্ধ্যায় বাজ পড়ে প্রেমিকার সামনেই মৃত্যু হল প্রেমিকের। প্রেমিকা গুরুতর জখম হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি।

মর্মান্তিক ঘটনা ঘটে গেল কলকাতার ময়দানে। শনিবার সন্ধ্যায় বাজ পড়ে প্রেমিকার সামনেই মৃত্যু হল প্রেমিকের। প্রেমিকা গুরুতর জখম হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম অজয় মল্লিক। আহত বান্ধবীর নাম মণীষা মল্লিক। তাঁদের বাড়ি ধাপা এলাকায়। এ বছরই তাঁদের বিয়ের কথা ছিল, তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।

বিয়ের আগেই মর্মান্তিক পরিণতি, বজ্রাঘাতে বিচ্ছেদ

এদিন দিনভর আকাশ মুখ ভার ছিল। বিকেলের দিকে আকাশ একটু পরিষ্কার হতে তারা ময়দানে ঘুরতে বেরিয়েছিলেন। হঠাই আকাশ কালো করে বৃষ্টি নামে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। কোনও নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই বাজ পড়ে রাস্তায় ছিটকে পড়ে দুই তরুণ-তরুণী। এরপর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকরা অজয়কে মৃত বলে ঘোষণা করেন। আহত মণীষার চিকিৎসা চলছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক। ময়দান বাজ পড়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বর্ষণমুখর এই আবহাওয়ায় বজ্রপাতের আশঙ্কা তাকেই। তা থেকে সচেতন হওয়ার আবেদন জানিয়েও সচেতনতা ফেরেনি। এদিন তার মাশুল দিতে হল প্রেমিক-যুগলকে।

এই ঘটনায় দুই পরিবারে বিষাদের ছায়া নেমে আসে। অজয় ও মণীষার বিয়ে চূড়ান্ত হয়ে গিয়েছিল। আর কিছুদিন পরেই তাঁদের বিয়ে। কিন্তু চারহাত এক হওয়ার আগেই সব শেষ হয়ে গেল। প্রাকৃতিক দুর্যোগের বলি হলেন প্রেমিক অজয়। আর প্রেমিকা আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+