বরাহনগরে এবার ত্রিমুখী লড়াই? উপ নির্বাচনে সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য

কলকাতার বরাহনগর কেন্দ্রে উপ নির্বাচন। সেই কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী করল তন্ময় ভট্টাচার্যকে। সিপিএমের প্রার্থী হিসেবে তিনি ওই কেন্দ্র থেকে লড়াই করবেন। বুধবার বিকেলে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়েছে।

তাপস রায় বরাহনগর কেন্দ্রে বিধায়ক ছিলেন। তৃণমূল থেকে তিনি বিজেপিতে যান। তার আগে তাপস রায় বিধায়ক পথ ছেড়ে দেন। তিনি এখন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী। এদিকে তাপস রায় বিধায়ক পদ ছেড়ে দেওয়ায় বরানগরে ভোট অবশ্যম্ভাবী হয়ে যায়।

নির্বাচন কমিশন জানিয়ে দেয় ২ জুন বরাহনগর কেন্দ্রে উপনির্বাচন হবে। ১ জুন কলকাতা উত্তর কেন্দ্রে লোকসভা ভোট রয়েছে। তার পর দিনই ওই কেন্দ্রে উপ-নির্বাচন হবে। লোকসভা ভোটের দিনে ওই কেন্দ্রের ফল প্রকাশ হবে।

বিজেপি ও তৃণমূল তাদের প্রার্থী ঘোষণা করে ফেলেছে আগেই। এবার সিপিএমও তাদের প্রার্থীর নাম ঘোষণা করল। বিজেপির থেকে প্রার্থী মনোনীত হয়েছেন সজল ঘোষ। তিনি মধ্য কলকাতার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তৃণমূলের থেকে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।

বিজেপি বনাম তৃণমূল লড়াই হবে ওই আসনে। এ কথাই মনে করা হচ্ছিল। তৃণমূলের থেকে বিজেপি বরাহনগর আসনটি ছিনিয়ে নিতে মরিয়া। সে কারণেই সজল ঘোষকে প্রার্থী করা হয়েছে। সজল ঘোষ প্রার্থী হিসেবে যথেষ্ট পরিচিত মুখ। এই কথা রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

এই অবস্থায় তৃণমূল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে দাঁড় করায়। সায়ন্তিকা মনে করেছিলেন তিনি লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে টিকিট পাবেন। কিন্তু দল তাকে লোকসভা নির্বাচনের প্রার্থী করেননি। সে কারণে সায়ন্তিকা কিছুটা মন কষ্টে ভুগছিলেন বলেও খবর। তবে দলনেত্রী তাকে নিরাশ করেননি। বরাহনগর কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছেন।

এবার এই কেন্দ্রে সিপিএম প্রার্থী দিল। সিপিএমের পোড়খাওয়া নেতা তন্ময় ভট্টাচার্য প্রার্থী হলেন। গত বিধানসভা নির্বাচনে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে তন্ময় ভট্টাচার্য পরাজিত হয়েছিলেন। তার আগে ওই কেন্দ্রে তিনিই বিধায়ক ছিলেন।

এবার সেই তন্ময় ভট্টাচার্যের উপরেই ভরসা রেখেছে সিপিএম। বরাহনগর এলাকায় তাকে বামফ্রন্ট থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বরাহনগর উপ নির্বাচন এবার ত্রিমুখী লড়াই হবে। এমন মনে করছে ওয়াকিবহাল মহলের একটা অংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+