সাত-সকালে নারকেলডাঙায় দুষ্কৃতী দৌরাত্ম্য! আহত যুবক ভর্তি হাসপাতালে

সাতসকালে গুলি, বোমাবাজি নারকেলডাঙা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তিন দুষ্কৃতী বাইকে করে এলাকায় গিয়ে অপর এক যুবককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পায়ে গুলি লাগায় ওই যুবককে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতসকালে গুলি, বোমাবাজি নারকেলডাঙা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তিন দুষ্কৃতী বাইকে করে এলাকায় গিয়ে অপর এক যুবককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পায়ে গুলি লাগায় ওই যুবককে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুবককে আঘাত করার পর দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

সাত-সকালে নারকেলডাঙায় দুষ্কৃতী দৌরাত্ম্য! আহত যুবক ভর্তি হাসপাতালে

ঘটনাস্থল নারকেলডাঙা এলাকার পোস্টঅফিস। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ রাস্তার ওপরেই ছিলেন এলাকার যুবক দানিশ। তাকে লক্ষ্য করেই গুলি করে বাইকে আসা তিন দুষ্কৃতী। গুলি দানিশ নামে যুবকের পায়ে লাগে।

পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে নারকেলডাঙা থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা আটকাতে পুলিশ সক্রিয় নয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের।

যদিও খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় যায় নারকেলডাঙা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+