ঋণ খেলাপে 'হুমকি'! শহরে পরিবারের আত্মহত্যার চেষ্টা, মৃত ১

যাদবপুরের ইব্রাহিমপুর রোডে বিষ খেয়ে মা ও দুই ছেলের আত্মহত্যার চেষ্টা। ইতিমধ্যেই বড় ছেলে অনির্বাণ সরকারের মৃত্যু হয়েছে। মা সাথী সরকার (৬২) ও ছোট ছেলে অরিজিৎ সরকারের (২৮) অবস্থা আশঙ্কাজনক।

যাদবপুরের ইব্রাহিমপুর রোডে বিষ খেয়ে মা ও দুই ছেলের আত্মহত্যার চেষ্টা। ইতিমধ্যেই বড় ছেলে অনির্বাণ সরকারের মৃত্যু হয়েছে। মা সাথী সরকার (৬২) ও ছোট ছেলে অরিজিৎ সরকারের (২৮) অবস্থা আশঙ্কাজনক। তাঁরা বাঙুর হাসপাতালে ভর্তি। ব্যাঙ্কের ঋণ শোধ করতে না পারার জন্য এই আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিক অনুমান পুলিশের। পরিবারের কর্তাও এর আগে আত্মহত্যা করেছিলেন বলে জানা গিয়েছে।

ঋণ খেলাপে হুমকি! শহরে পরিবারের আত্মহত্যার চেষ্টা, মৃত ১

সকালেও খোঁজ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। খোঁজখবর করার পর যাদবপুর থানা এলাকার ইব্রাহিমপুর রোডের বাড়ি থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় প্রৌঢ়া মা ও দুই ছেলেকে। বাঙুর হাসপাতালে নিয়ে গেলে বড় ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে ভর্তি মা সাথী সরকার (৬২) ও ছোট ছেলে অরিজিৎ সরকার (২৮)।

ঋণ খেলাপে হুমকি! শহরে পরিবারের আত্মহত্যার চেষ্টা, মৃত ১

পুলিশ ও পরিবারের বাকি সদস্যদের সূত্রে জানা গিয়েছে, ওই পরিবার ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিল। স্থানীয় সূত্রে খবর, বাউন্সাররা প্রায়ই ওই পরিবারকে হুমকি দিত। ফলে এই আত্মহত্যা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি বুধবার বেলার দিকে ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+