কলকাতা পুলিশের টাস্ক ফোর্সের অভিযান, গ্রেফতার ৩ আন্তঃরাজ্য মাদক পাচারকারী
তিন আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা।
তিন আন্তঃরাজ্য মাদক পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। গ্রেফতার করা হয়েছে, মনিপুরের বাসিন্দা মোহাম্মদ আসকর খান ওরফে আজগর , মোহাম্মদ আনিস, আব্দুল মাজীদ, উত্তর ২৪ পরগনা থেকে তাদের সহযোগী মহাসিন বিশ্বাসকে গ্রেফতার করেছে এসটিএফ এর গোয়েন্দারা। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে।

জানা গিয়েছে, গোপন সূত্রের খবর পেয়ে গতকাল তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক অ্যামফেটামাইন বা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে গোয়েন্দারা। সাড়ে পাঁচ কেজি এই ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা । গোয়েন্দারা জানিয়েছে, উদ্ধার হওয়া 50 হাজার পিস ইয়াবা ট্যাবলেট উত্তর 24 পরগনা হয়ে বাংলাদেশে এই চারজন মাদক পাচারকারী পাচার করছিল বলে জানতে পেরেছিল তারা।












Click it and Unblock the Notifications