ভোর রাতে মর্মান্তিক দুর্ঘটনা! নিউটাউনে মৃত ৩ আরোহী
ভোররাতে নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা। একটি স্যান্ট্রোগাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ভোররাতে নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা। একটি স্যান্ট্রোগাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালক-সহ ৫ আরোহী নারকেলডাঙার দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। নারকেলডাঙা মোড়েই গাড়িটি ইউটার্ন নিতে গিয়ে উল্টে যায়। মেট্রোর পিলারে গিয়ে ধাক্কা মারে। পাঁচজনকে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে আরও দুজনের মৃত্যু হয় সেখানে। বাকি দনজকে আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির কারণেই গাড়িটি উল্টে গিয়েছিল। তবে সেই গাড়ির সামনে অন্য কোনও গাড়ি পড়ে গিয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

Click it and Unblock the Notifications