আলিপুর জেলের পাঁচিল টপকে চম্পট তিন কয়েদির

কারাগারের পাঁচিল টপকে যে তিনজন পালিয়েছে তারা হল কুতুবউদ্দিন লস্কর, সেলিম হাওলাদার ও আজিম মিস্ত্রি। প্রথম দু'জনের বাড়ি বাসন্তী থানা এলাকায়। এরা ডাকাতি ও খুনের মামলায় জড়িত ছিল। আজিম মিস্ত্রি ডাকাতির পরিকল্পনায় শামিল থাকায় গ্রেফতার হয়েছিল। সবারই অপরাধ সাব্যস্ত হওয়ায় পর নির্দিষ্ট কারাবাসের সাজা হয়েছিল। জেলের ভিতরে বসে এরা যে এমন ফন্দি আঁটছে, তা ঘুণাক্ষরেও টের পায়নি কারা কর্তৃপক্ষ।
কারাগারে নিরাপত্তার বন্দোবস্ত করতে ব্যর্থ হওয়ায় প্রশাসনের রোষে পড়েন আলিপুর জেলের সুপার। শুক্রবারই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। ওই কয়েদিদের পালানোর পিছনে কোনও জেলকর্মী বা অন্যান্য কয়েদিদের হাত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাই শুরু করা হয়েছে বিভাগীয় তদন্ত। তদন্তে দোষী সাব্যস্ত হলে সংশ্লিষ্টদের কড়া শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications