আজ বড়দিন : শীতের পরশ গায়ে মেখে খুশিতে মাতোয়ারা তিলোত্তমা

কলকাতা, ২৫ ডিসেম্বর : উৎসব বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর থেকেই বিশেষ করে পার্কস্ট্রিট এলাকা প্রতিবছরের মতো জমজমাট আকার নিয়েছিল। এরপর রাত যত গড়িয়েছে, তত বেড়েছে উৎসবের আমেজ, চড়েছে আনন্দের পারদ।

আর সেই আমেজকে ধরে রেখে এদিন সকাল থেকেই উৎসবে মেতেছে তিলোত্তমা কলকাতা। পার্কস্ট্রিট ছাড়াও শহরের নানা প্রান্তে ক্রিসমাস ট্রি, বেলুন, আলো দিয়ে সাজিয়ে চলেছে এবং চলছে বড়দিন পালন। সঙ্গে রয়েইছে নানা সুস্বাদু কেক খাওয়ার পালা।

আজ বড়দিন : শীতের পরশ গায়ে মেখে খুশিতে মাতোয়ারা তিলোত্তমা

সবমিলিয়ে শীতের পরশ গায়ে মেখে আনন্দে মাতোয়ারা গোটা শহর। এই উৎসবের আমেজ আরও বাড়িয়েছে পরপর ছুটির দিন পেয়ে। একেবারে মন খুলে উৎসব উপভোগ করছে আমজনতা।

পার্কস্ট্রিট, অ্যালেন পার্ক, বো বারাক, সেন্ট পলস ক্যাথিড্রাল ও অন্যান্য পরিচিত চার্চ তো রয়েইছে, পাশাপাশি ভিক্টোরিয়া, জাদুঘর, চিড়িয়াখানা ইত্যাদি জায়গায় ভিড় উপচে পড়েছে। সারা রাত মজা করে বহু মানুষ বাড়ি ফিরেছেন। যারা রাতে ছিলেন না, তারা আবার সকাল হতে না হতেই উৎসবে মেতেছেন। ফলে সবমিলিয়ে বড়দিন জমজমাট কলকাতায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+