সোনার শাড়িতে মা দুর্গা, কোথায় গেলে দেখা পাবেন এখনই জেনে নিন সুলুক সন্ধান

মা দুর্গাকে এতদিন ডাকের সাজ, জরির সাজ সবতেই দেখেছেন, ইদানিং মায়ের গায়ে সোনা-হিরের গয়নাও দেখেছেন, তবে এবার যা হতে চলেছে তাতে চমকে যাবেন।

কলকাতার দুর্গাপুজোয় প্রতিবারই নানারকম চমক থাকে। ধীরে ধীরে আরও বড় আকার নিচ্ছে বাঙালিদের এই পুজো। সোনার গয়না, হিরের মুকুটের পর এবার এবার মায়ের জন্য সোনার শাড়ি। এই অভিনব ভাবনার প্রকাশ দেখা যাবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয়। যা কলকাতা-র পুজো প্রিয় বাঙালির কাছে লেবুতলা পার্কের পুজো নামে প্রচলিত।

সোনার শাড়িতে সাজবেন মা দুর্গা

৮২ তম বর্ষের পা দিল এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এই প্যান্ডেলে এবার পা রাখলে মাতৃমূর্তি -র পাশাপাশি নজর কেড়ে নেবে প্রতিমার শাড়িও। কারণ এই শাড়ি তৈরি হচ্ছে ২৪ কেজি সোনা দিয়ে। শাড়ির ডিজাইন করছেন বাঙালি ডিজাইনার অগ্নিমিত্রা পল।

মা দুর্গাকে সোনার শাড়িতে সাজাবেন অগ্নিমিত্রা পল

ডিজাইনার নিজেও ভীষণ উচ্ছ্বসিত এই ধরণের কাজ করতে পেরে। তিনি জানিয়েছেন সাধারণ মানুষের জন্য হামেশাই বিভিন্ন রকমের পোশাক বানিয়ে থাকেন তিনি, কিন্তু মাতৃপ্রতিমার পোশাক ডিজাইন করতে পেরে তিনি অত্যন্ত খুশি । চেষ্টা করছেন যতটা সম্ভব মন দিয়ে এই কাজটা করতে। এই পর্বে কাজ করতে গিয়ে শুরুতে কিছুটা জড়তা থাকলেও এখন তা কাটিয়ে উঠেছেন তিনি।

মা দুর্গার পরণের শাড়িতে থাকবে মিনাকারি কাজ। থাকছে ফুল, প্রজাপতি ইত্য়াদি-র মোটিফ। ৯ ফুট লম্বা প্রতিমার জন্য শাড়ি জুড়ে শাড়ি বানাতে হচ্ছে।মাটির কুঁচির ওপর বসেছে ফাইবার । তারওপর লাগানো হচ্ছে সোনা-দানার কাজ। আগেকার দিনে বেনারসিতে যেরকম সোনার কাজ থাকত ঠিক সেরকমভাবেই দুর্গা প্রতিমার শাড়িতে সোনার ব্যবহার হবে।

এই শাড়ি তৈরির জন্য সোনা সরবরাহ করছে কলকাতার এই বিখ্যাত স্বর্ণ গোষ্ঠী। ইতিমধ্যেই ৬ কোটি টাকার সোনা ব্যবহার হয়েছে , এমনটাই জানিয়েছে স্বর্ণ সংগ্রহকারী সংস্থা। এই মুহূর্তে রাজ্য অবশ্য বন্যা বিধ্বস্ত। তাতে এত বড় বাজেটের পুজো নিয়ে প্রশ্ন উঠেছে অনেক মহলেই। তবে পুজোর আয়োজক গ্রুপের প্রেসিডেন্ট প্রদীপ ঘোষ জানিয়েছেন তারা সামাজিক দায়বদ্ধতা কখনই এড়িয়ে যাননি। কিন্তু পুজোর সময় সকলেই আনন্দ করতে চায়, তাদের আনন্দ দেওয়াটাও একটা বড় দায়িত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+