চিড়িয়াখানা থেকে ইকো পার্ক, উপচে পড়ল ভিড়, কচিকাচা থেকে পরিণত সকলেই মেতে নতুন বছরে
বাই বাই ২০১৭, সামনে হাজির ঝকঝকে নতুন একটা বছর, ২০১৮। ২০১৮-র নতুন বছরকে স্বাগত জানাতে সকলেই মেতে উঠেছেন আনন্দে।
চলে গেল আরও একটা বছর। ২০১৮ নিজের নতুন জামা পড়ে চলে এসেছে। খুশিতে মাতোয়ারা দুনিয়া। খুশিতে মাতোয়ার বঙ্গবাসীও। হোক না ইংরাজি বছর। রোজকার একঘেয়ে পথ চলার মধ্যে একটু অন্যরকম দিন। আট থেকে আশি তাই সকলেই চাইছেন নতুন বছরের শুরুটাকে বিশেষ করে রাখতে। কেউ পরিবার , কেউ বা বন্ধু সকলকে নিয়ে মেতে উঠলেন নিজেদের স্টাইলের সেলিব্রেশনে।

স্বাগত জানান নিজস্ব স্টাইলে
প্রতিবছর ১২ টা ফাঁকা পাতা। পয়লা তারিখটা তাই নিজেদের মতো করে লিখে নিয়ে নতুন ভাবে এগিয়ে চলার একটা স্বপ্ন দেখতে চান। আর তার হাত ধরেই বোধহয় প্রথম দিন এত বিশেষ প্ল্যানিং।

ইকো পার্কে পা বাড়ানো
রাত বারোটায় নতুন বছরে পা রাখা হয়েছে। এবার যাওয়া যাক কোনও ডেস্টিনেশন। কলকাতার দুরন্ত ডেস্টিনেশনের তালিকার নবতম সেনসেশন ইকো পার্ক।

প্রকৃতি - প্রযুক্তির সান্নিধ্যে কিছুক্ষণ
শহরের নতুন অংশে গড়ে ওঠা রাজারহাটে বিশাল এলাক জুড়ে ইকো পার্ক। যেমন বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে। তেমনি আবার বিভিন্ন রকমের বড় বড় মনুমেন্ট সব রয়েছে এই ইকো পার্কে।

সঙ্গে পরিবার ও বন্ধু
বছরের সবসময় ঘড়ি ধরে ছুটে চলা। তার থেকে প্রথম দিনটা একটু আলাদা করার চেষ্টা। তাই এই ডেস্টিনেশনে সঙ্গী পরিবার কিম্বা বন্ধু বান্ধব।

গন্তব্য যখন চিড়িয়াখানা
ইকো পার্ক যেরকম নতুন ডেস্টিনেশন। তেমনি জেনরেশন আফটার জেনরেশন পাড়ি জমান আলিপুর চিড়িয়াখানায়। এবারও তার অন্যথা নয়। সকাল থেকেই মানুষ তাই আলিপুর চিড়িয়াখানামুখী।

দারুণ খুশি কচিকাঁচারা
ছোটদের কাছে চিড়িয়াখানার একটা বিশেষ আবেদন। এখন মোবাইল ফোন,টিভি শৈশবে থাবা বসালেও পশু পাখি দেখার প্রতি ছোটদের ভালোবাসা এখনও একইরকম অকৃত্রিম রয়েছে।

সবচেয়ে হিট কারা
সবচেয়ে হিটের তালিকায় রয়েছে বাঘ। আলিপুর চিড়িয়াখানায় এদিন আসা দর্শককে নিরাশ করেন নি বাঘ মামা। তাঁর খাঁচা থেকে বেরিয়ে রোদ পোহানোয় ব্যস্ত ছিলেন তিনি। তাতে দারুণ খুশি খুদেরা। তবে হাতিদের জনপ্রিয়তাও কোনও অংশে কম নয়।
কখনো বাঘ রোদ পোহাচ্ছে দেখার জন্য ভিড়, আবার কখনো হাতি দেখা
খাওয়া দাওয়া সব মিলিয়ে পশু পাখি সকলেই












Click it and Unblock the Notifications