মাতৃভূমি লোকালে আর মিলবে না এই পরিষেবা! শিয়ালদহ ডিভিশনে বন্ধ হল, এসি লোকাল চলবে তো? বাড়ছে চিন্তা

Sealdah First Class Local: বড় ধাক্কা! উঠে গেল লোকাল ট্রেনে 'ফার্স্ট ক্লাস' পরিষেবা। শিয়ালদহ শাখার লেডিস স্পেশাল ট্রেনে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হয়। মূলত শিয়ালদহ-রানাঘাট রুটে গত বছর অর্থাৎ ২০২৪ সালে এই পরিষেবা শুরু হয়। তা বন্ধ করে দিতে একপ্রকার বাধ্য হল রেল। যা খবর, যাত্রী হচ্ছিল না। ক্রমশ বাড়ছিল লোকসানের বোঝা। আর সেই কারণেই শিয়ালদহ-রানাঘাট লেডিস স্পেশাল ট্রেনে এই পরিষেবা তুলে নেওয়া হল বলে জানা যাচ্ছে।

এই অবস্থায় আগামিদিনে বাংলায় এসি লোকাল ট্রেন (Sealdah First Class Local) চালু হওয়ার কথা চলছে। খুব শীঘ্রই রেকও চলে আসবে বলে খবর। আগামিদিনে এসি রেকগুলিতে যাত্রী হবে তো? অন্তত রেলের এহেন সিদ্ধান্তের পর এই প্রশ্নই তুলতে শুরু করেছেন অনেকে। এমনকী এই বিষয়ে চিন্তিত খোদ রেল আধিকারিকরাও।

Sealdah First Class Local

Sealdah First Class Local: আধুনিক সুযোগ-সুবিধা ছিল

শিয়ালদহ-রানাঘাট রুটে লেডিস স্পেশাল ট্রেনে (Sealdah First Class Local) চালু হওয়া ফার্স্ট ক্লাসে একাধিক আধুনিক সুযোগ-সুবিধা ছিল। ছিল মোটা কুশন যুক্ত চেয়ার, ট্রেনের ভিতরের অংশে সুন্দর ছবি, সিসিটিভি, ইমার্জেন্সি টক ব্যাক, পিভিসি ফ্লোর ম্যাটে মোড়া ছিল কোচগুলি। তুলনামূলক ভাবে যাত্রীরা এই কোচে বেশ আরামদায়ক ভাবেই যাত্রা করার সুযোগ পেতেন। তবে দ্বিতীয় শ্রেণির তুলনায় আধুনিক সুবিধা যুক্ত ফার্স্ট ক্লাসের ভাড়া ছিল অনেকটাই বেশি।

বর্তমান সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চার কিলোমিটার যেতে যেখানে সাধারণ লোকালে পাঁচ টাকা ভাড়া লাগে। সেখানে ২৫ টাকা পর্যন্ত ভাড়া লাগে ফার্স্ট ক্লাসে। এমনকী মান্থলি টিকিটের দামও অনেক বেশি। যা রীতিমত সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা। এই অবস্থায় ক্রমশ লোকালের প্রথম শ্রেণিতে যাত্রী কমতে থাকে। বাড়তে থেকে রেলের লোকসান। এই অবস্থায় সংশ্লিষ্ট ওই লোকাল থেকে এই পরিষেবা রেল তুলে নিল বলেই দাবি ওই সংবাদমাধ্যমের।

Sealdah First Class Local: বিড়ম্বনা বাড়ছিল রেলের

বাংলা ওই দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে রেল আধিকারিক জানিয়েছেন, মাতৃভূমি লোকালে (Sealdah First Class Local) ফার্স্ট ক্লাস চালু করা হয়। কিন্ত্যু যাত্রীদের মধ্যে তেমন সাড়া পড়েনি। সাধারণ লোকালের থেকে বাড়তি ভাড়া অনেকটাই যাত্রীদের এক্ষেত্রে দিতে হচ্ছিল। যা যাত্রীরা দিতে চাইছেন না। ফলে বেশির ভাগ ক্ষেত্রেই খালি যাচ্ছিল রেকগুলি।

Take a Poll

শুধু তাই নয়, এই পরিষেবা দিতে গিয়ে রেলের বিড়ম্বনা বাড়ছিল বলেও দাবি। ওই আধিকারিকের কথায়, মহিলা আরপিএফ মোতায়েন করা হচ্ছিল। যাতে কেউ না উঠতে পারে ফার্সট ক্লাসে। অনেক সময় বাড়তি যাত্রী চাপে সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না। এছাড়াও নজরদারির ক্ষেত্রেও একটা অভাব তৈরি হচ্ছিল। সব চিন্তা করেন এই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত বলে দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+