রাজনৈতিক প্রতিশোধ নিতেই গ্রেফতারি, পার পাবেন না মোদী, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি মমতার

লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার ঘটনাকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে খারাপ অবস্থা চলছে দাবি করে মমতা বলেন, নোটবন্দির নামে তৃণমূল বন্দি হচ্ছে।

কলকাতা, ৩ জানুয়ারি : রোজভ্যালিকাণ্ডে তাপস পালের পর তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার হওয়ার ঘটনাকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে জরুরি অবস্থার চেয়েও খারাপ অবস্থা চলছে দাবি করে মমতা বলেন, নোটবন্দির নামে তৃণমূলকে বন্দি করা যাবে না। এভাবে পার পাবেন না মোদী। বাবুল সুপ্রিয় ও সুজন চক্রবর্তীকেও গ্রেফতার করতে হবে। গ্রেফতার করতে হবে নরেন্দ্র মোদী ও অমিত শাহকেও। এ প্রসঙ্গে দিল্লিতে পার্ল নামে একটি চিটফান্ড কোম্পানি কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বিজেপি যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে, যেভাবে সিবিআই ও ইডিকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে তৃণমূলের লড়াই চলবে। আগামীকাল থেকেই পথে নামছে তৃণমূল। সমস্ত রাজনৈতিক দলকে কেন্দ্রের বিরুদ্ধে এই আন্দোলনে সামিল হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক প্রতিশোধ নিতেই গ্রেফতারি, পার পাবেন না মোদী, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি মমতার

তিনি বলেন, আগামীকাল থেকে লাগাতার ধরনা, আন্দোলন চলবে রাজ্যজুড়ে। বাংলায় আন্দোলন চলবে ৯ জানুয়ারি থেকে। ১০ ও ১১ জানুয়ারি দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি চালানো হবে। আন্দোলন চলবে ত্রিপুরা-সহ অন্যান্য রাজ্যেও।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকারের সমালোচনা করলেই ভয় দেখানো হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে। এদিন বিজেপি নেতাদের চোর, গুন্ডা বলে আখ্যা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না। তিনি বলেন আমি ইচ্ছা করলেই ওদের গ্রেফতার করতে পারি। কিন্তু আমরা একটা শিষ্টাতার মেনে রাজনীতি করি। তাই এখনও নিজেদের সামলে রেখেছি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ডাইরেক্ট চালেঞ্জ দিচ্ছি নরেন্দ্র মোদিকে। যদি চিটফান্জে কোথাও কোনও দুর্নীতি হয়ে থাকে, তার জন্য দায়ী তো সেন্ট্রাল গভর্নমেন্ট। সবাইকে হেনস্থা করছেন নরেন্দ্র মোদী। তাই সব দলকে একযোগে আন্দোলনে নামার ডাক দেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+