মোদী বিরোধিতায় তবে কি মিলছে বাংলা-তেলাঙ্গানা! দিদির ফোন পেয়ে কী বললেন কেসিআর
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও-কে ফোন করে তৃতীয় ফ্রন্ট বা জাতীয় ফ্রন্ট গঠনে নিজের সমর্থনের কথা জানিয়েছেন মমতা।
ত্রিপুরায় বিজেপির জয়ে বাংলায় সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনাসামনি যদিও বিষয়টিকে গুরুত্বর দিচ্ছেন না। তবে প্রকাশ্যে এটা বারবার স্বীকার করেছেন যে বিজেপিকে আটকাতে হবে। আর সেটা সকলে একত্রিত হয়েই করতে হবে। আগামী লোকসভা ভোটের দিকে তাকিয়ে সেই লক্ষ্যেই যে মমতা এগোবেন তাও বহুবার বলেছেন তিনি।

উত্তর-পূর্বের ভোটের ফলাফলের পর বিজেপি-কংগ্রেস বিরোধী দলগুলিকে একজোট করতে তৎপরতা শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। সরাসরি তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও-কে ফোন করে তৃতীয় ফ্রন্ট বা জাতীয় ফ্রন্ট গঠনে নিজের সমর্থনের কথা জানিয়েছেন মমতা।
কেসি আর জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের ছয় সাংসদ ও জন সেনা প্রধান পবন কল্যাণের ফোন পেয়েছেন। সকলেই বিকল্প ফ্রন্ট গড়ার ক্ষেত্রে কেসি আরকে সমর্থন করেছেন।
এর পাশাপাশি পাশের রাজ্যের সরকারি দল এম চন্দ্রবাবু নাইড়ুর অদৃশ্য সমর্থনও রয়েছে। চন্দ্রবাবু এনডিএ-তে থাকলেও বারবার রাজ্যের দাবিদাওয়া না মানা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন। আগামী লোকসভা ভোটের আগে তিনি এনডিএ ছেড়েও দিতে পারেন। কেসি আর-এর দাবিদাওয়াকেও ইতিমধ্যে সমর্থন জানিয়েছে টিডিপি।
এই অবস্থায় মমতার ফোন পেয়ে আত্মবিশ্বাসী শোনাচ্ছে কেসি আর-এর গলা। নিজেই জানিয়েছেন, দুপুরে দিদি ফোন করেছিলেন। তিনি আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কেন্দ্রে পরিবর্তনের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন। আগামিদিনে এই জোটের ভাবনা কতদূর ডালপালা মেলে সেটাই এখন দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications