কলকাতা পুরসভা নির্বাচন ২০২১: আগেরবারের থেকেও ঝুলিতে বেশি আসন! কী বলছে তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা
রাজ্যের বিধানসভা নির্বাচনে ২১৩ টি আসনে জয়। তারপর উপনির্বাচনে চার আসনে জয়। এই মুহূর্তে এমন কোনও ঘটনা ঘটেনি যে তার ওপর নির্ভর করে কলকাতা পুরসভার নির্বাচনের (kolkata municipal corporation election 2021) ফল ওলোট-পালোট হ
রাজ্যের বিধানসভা নির্বাচনে ২১৩ টি আসনে জয়। তারপর উপনির্বাচনে চার আসনে জয়। এই মুহূর্তে এমন কোনও ঘটনা ঘটেনি যে তার ওপর নির্ভর করে কলকাতা পুরসভার নির্বাচনের (kolkata municipal corporation election 2021) ফল ওলোট-পালোট হয়ে যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল (Trinamool Congress) তাদের অভ্যন্তরীণ সমীক্ষায় দেখেছে, ১৯ ডিসেম্বরের নির্বাচনে তাগের আসন সংখ্যা আগের বারের থেকে বাড়তে চলেছে।

১৩৮ টি আসন জেতার জায়গায় তৃণমূল
তৃণমূলের একটি অভ্যন্তরীণ সমীক্ষায় দাবি করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা ১৪৪ টি আসনের মধ্যে অন্তত ১৩৮ টি আসন জিতে যেতে পারে। পাশাপাশি তারা প্রাপ্ত ভোটের হার কোনও ক্ষেত্রেই ৫২ শতাংশের কম হবে না বলেও দাবি করা হয়েছে। সর্বোচ্চ ভোট ৮৬ শতাংশ পর্যন্ত হতে পারে। এখানে উল্লেখ করা প্রয়োজন, গত ৩০ অক্টোবর রাজ্যে ৪ আসনে বিধানসভা উপনির্বাচনে দিনহাটায় তৃণমূল সব থেকে বেশি ভোট পায়। প্রায় ৮৬ শতাংশের আশপাশে। যা নিয়ে শোরগোল হয়েছিল। কার্যত অস্বস্তিতে পড়ে সাফাই দিতে হয়েছিল তৃণমূলকে। আদৌ সেখানে ভোট সঠিকভাবে হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা।

সম্ভাব্য ফল নিয়ে তৃণমূলের ব্যাখ্যা
সম্ভাব্য ফলাফল নিয়ে তৃণমূলের তরফ থেকে ব্যাখ্যাও দেওয়া হয়েছে। ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে, শহরের বিপুল উন্নয়ন যাঁদের নেতৃত্বে হয়েছে, তাঁদের প্রায় সবাই এবারও প্রার্থী হয়েছেন। এঁগের মধ্যে রয়েছেন, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমারের মতো নেতারা। পাশাপাশি ইতিমধ্যে যে প্রচার শুরু হয়েছে, তাতে বিজেপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করা হয়েছে তৃণমূলের তরফে। বামেদের সম্পর্কে তৃণমূলের সমীক্ষায় দাবি করা হয়েছে, কেবল তিনটি আসনে প্রচারে রয়েছে। অন্যদিকে কংগ্রেস প্রচারে রয়েছে দুটি আসনে।

দলীয় কর্মীদের কড়া বার্তা
তৃণমূলের তরফে কলকাতার পুরভোট নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে নিচুতলার নেতা-কর্মী-সমর্থকদের। জোর করে ভোটদানে বাধা দিলে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে পুরভোটের স্ট্যাটেজি বৈঠক করা হয়। সেখানে ১৪৪ টি ওয়ার্ডের প্রার্থীরা ছাড়াও ওইসব ওয়ার্ডের যাঁরা টিকিট পাওয়ার দাবিদার ছিলেন, তাঁরাও হাজির ছিলেন বলে দাবি করা হয়েছে, ঘাসফুল শিবিরের তরফে। বলা হয়েছে, প্রয়োজনে মানুষের কাছে বারে বারে যেতে হবে। কিন্তু কোনওভাবেই জোর জবরদস্তি বরদাস্ত করা হবে না।

২০১৫ সালের নির্বাচনের ফলাফল
২০১৫ সালে প্রথমবারের জন্য ১৪৪ টি আসনে নির্বাচন হয় কলকাতা পুরসভা। এর আগে আসন সংখ্যা ছিল ১৪১ টি। এর মধ্যে তৃণমূল পেয়েছিল ১১৪ টি আসন। বামেরা পেয়েছিল ১৫ টি, বিজেপি ৭ টি, কংগ্রেস ৫ টি এবং নির্দলরা ৩ টি আসন পায়। যদিও পরবর্তী সময়ে রাজ্যের অন্য অংশের মতোই বিভিন্ন দল থেকে তৃণমূলে দলবদল হয়। যার জেরে শাসকের আসন সংখ্যা আরও বাড়ে।












Click it and Unblock the Notifications