Nabanna Abhijan: বাড়ি ফিরবেন কোন পথে? বন্ধ থাকছে কোন কোন রাস্তা জেনে নিন
নবান্ন অভিযানকে কেন্দ্র করে শহরের একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে থেকেই বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। শহরের একাধিক রাস্তায় যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাজেই যাঁরা অফিস থেকে বাড়ি ফিরবেন বিকেলে। কোন পথে ফিরবেন জেনে নিন বিস্তারিত।
আন্দোলনকারীদের আটকাতে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। লোহার ব্যারিকেড করে একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় স্টিলের ব্যারিকেড করা হচ্ছে। কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জতুগৃহে পরিণত হয়েছে নবান্ন চত্ত্বর। ছাত্রদের নবান্ন অভিযান রুখতে একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

যে রাস্তা গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল
বিদ্যাসাগর সেতু এবং র্যাম্প
খিদিরপুর রোড
তারাতলা রোড
ডায়মন্ড হারবার রোড
সার্কুলার গার্ডেনরিচ রোড
রিমাউন্ট রোড
কোল বার্থ রোড
কলকাতা বন্দরের সংযোগকারী ফিডার রোড
রাত ১০টা পর্যন্ত এই রাস্তাগুলিতে পণ্যবাহী যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও যান নিয়ন্ত্রণ করা হচ্ছে
জওহরলাল নেহরু রোড
রানি রাসমণি অ্যাভিনিউ
ডাফরিন রোড
মেয়ো রোড
আউট্রাম রোড
খিদিরপুর রোড
লাভার্স লেন
ক্যাসুরিনা অ্যাভিনিউ












Click it and Unblock the Notifications