গঙ্গা পাড়ের তিন ভাইয়ের হাতের জাদুতে মাতবে পুজো মন্ডপ
ওঁরা তিন ভাই, হাতের জাদুতে মাতবে পুজো মন্ডপ
আমতার প্রতিমা শিল্পীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় শিল্পী ভোলানাথ মাইতি , প্রদ্যুৎ মাইতি ও অরুন মাইতি। বিগত অনেক বছর ধরে যারা আমাদের অসংখ্য অসামান্য প্রতিমা বারে বারে উপহার দিয়েছেন। যাদের হাতের জাদুতে থিমে থেকে শুরু করে সাবেকি উভয় ক্ষেত্রেই এক অসামান্য রূপ পায় দুর্গা প্রতিমার।

মাইতি ব্রাদার্স
যাদের তৈরি প্রতিমা বারেবারে বহু পুরস্কার জিতেছে ও দর্শকের মন জয় করে নিয়েছে। হাওড়া থেকে কলকাতা দূর দূরান্তে পাড়ি দেয় তাদের তৈরি বহু প্রতিমা এই বছরেও মাইতি ব্রাদার্সের তৈরি প্রতিমা জ্যোৎকল্যান বিপ্লবী সংঘের মন্ডপে শোভা পাবে। এবছরও তাদের কাছ থেকে অসামান্য কিছু শৈল্পিক নিদর্শন দেখার সুযোগ পাবে মানুষ।

শুক্লপক্ষের প্রতিপদ
হিন্দুমতে, মা দুর্গার একটি বিশেষ স্থান রয়েছে জ্যোতিষশাস্ত্রে। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে শুরু হয় নবরাত্রি। যা চলে নয়দিন পর্যন্ত। চলতি বছরে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি। আশ্বিন মাসের নবরাত্রিকে শারদীয়া নবরাত্রিও বলা হয়। এ বছর মা দুর্গা আসছেন হাতির পিঠে চড়ে। ঘট স্থাপনের শুভ সময় ২৫ সেপ্টেম্বর। ঘট স্থাপনের শুভ সময় কী, হাতিতে চড়ে এলে কী হয়। নবরাত্রিতে কোন কোন দিনে মা দুর্গার কী কী রুপে পুজো করা হয়।

জ্যোতিষশাস্ত্র
চলতি বছরের শারদীয়া নবরাত্রি খুবই বিশেষ বলে মনে কারা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। এবছর হাতিতে চড়ে মা দুর্গা আসবেন।। সোমবার থেকে নবরাত্রি শুরু হবে। মা দুর্গার হাতিতে চড়ে আসা খুবই শুভ বলে মনে করা হয়। মা দুর্গার এই যাত্রা অপার সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এই সময়ে সকল কাজে সাফল্য মিলবে। প্রতিটি সংসারে সাফল্য আসবে। এতে শান্তি ও সুখের পরিবেশ তৈরি হয়। এই অর্থে এই নবরাত্রি দেশ ও দেশবাসীর জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।

ঘট স্থাপন
শুভ সময়ে ঘট স্থাপন করা হয়। এই বছরে শারদীয়া নবরাত্রি ২৬ সেপ্টেম্বর শুরু হবে এবং ৫ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিপদ তিথি ২৬ সেপ্টেম্বর সকাল ৩টে ২৪ মিনিট থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৩টে ৮ মিনিট পর্যন্ত হবে। ২৬ সেপ্টেম্বর সকাল ৬টা ২০ মিনিট থেকে ১০ টা ১৯ মিনিট পর্যন্ত হবে ঘটস্থাপনের শুভ মুহূর্ত। অন্যদিকে, অভিজিৎ মুহুর্তা ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টা ৫৪ মিনিট থেকে ১২টা ৪২ মিনিট পর্যন্ত চলবে হবে।












Click it and Unblock the Notifications