জোট নিয়ে কংগ্রেস বিধায়কদের ইচ্ছা! স্পষ্ট করলেন সোমেন মিত্র

রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনও রকমের জোট নয়। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিয়েছেন কংগ্রেস বিধায়করা। বিধায়কদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

রাজ্যে তৃণমূলের সঙ্গে কোনও রকমের জোট নয়। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিয়েছেন কংগ্রেস বিধায়করা। বিধায়কদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তবে বামপন্থীদের সঙ্গে জোটের বিষয়টি পরে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

জোট নিয়ে কংগ্রেস বিধায়কদের ইচ্ছা! স্পষ্ট করলেন সোমেন মিত্র

এবছরে দলের প্রদেশ সভাপতি হওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করে আসছেন সোমেন মিত্র। বলেছিলেন দলের অস্তিত্ব বাঁচাতেই জোট নয় তৃণমূলের সঙ্গে। মঙ্গলবার বিধায়কদের সঙ্গে বৈঠকের পর সেই একইকথাই জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

সোমেন মিত্র বলেছিলেন, রাজ্যে দলের আসন বাড়ানোর কথা চিন্তা করলে তৃণমূলের সঙ্গে জোট প্রয়োজন। কিন্তু অস্তিত্ব বাঁচাতে চাইলে একলা চলা কিংবা বামেদের সঙ্গে চলাই সঠিক পথ।

মঙ্গলবার সোমেন মিত্র বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন দলকে নিজের পায়ে দাঁড়াতে। তবে বামপন্থীদের সঙ্গে জোটের বিষয়ে পরে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+