জিডি বিড়লা কাণ্ডে ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে জটিলতা, লালবাজারে তলব প্রিন্সিপালকে
জিডি বিড়লা কাণ্ডে জট কাটাতে মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক। বেলা ১২টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। যদিও এই বৈঠকের বিরোধিতা করেছে নির্যাতিতা ছাত্রীর বাবা-মা। তাই বৈঠক নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
জিডি বিড়লা কাণ্ডে জট কাটাতে মঙ্গলবার স্কুল চত্বরে ত্রিপাক্ষিক বৈঠক। বেলা ১২টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। যদিও এই বৈঠকের বিরোধিতা করেছে নির্যাতিতা ছাত্রীর বাবা-মা। তাই বৈঠক নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

জিডি বিড়লা স্কুলে অভিভাবক ফোরামের বৈঠক ঘিরে জটিলতা তৈরি হয়েছে। বৈঠকে প্রিন্সিপালের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বৈঠকে থাকার কথা স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ফোরাম এবং শিক্ষা দফতরের প্রতিনিধিদের। তবে হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কারণে, নির্যাতিতার বাবা-মা বৈঠকে থাকতে পারবেন না বলে জানিয়েছেন।
নির্যাতিতার বাবা-মা প্রিন্সিপালের উপস্থিতিতে বৈঠকের বিরোধিতা করেছেন। তাঁকে আগে গ্রেফতারের দাবি করেছেন তাঁরা। এদিকে জিডি বিড়লার প্রিন্সিপালকে লালবাজারে তলব করা হয়েছে। বেশ কিছু নথি তাঁকে সঙ্গে নিয়ে যেতে নির্দেশ দিয়েছে লালবাজারের উইমেন্স গ্রিভান্স সেল।
এদিকে স্কুলের চিঠিতে ছাত্রীর নাম প্রকাশ হওয়ায় অন্য বিতর্কে জড়িয়েছে জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ। যৌন নির্যাতনের ঘটনায় কোনও ভাবেই নির্যাতিতার নাম প্রকাশ করা যায় না বলে জানিয়েছেন আইনজীবীরা। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ শাস্তির মুখে পড়তে পারে বলেও জানিয়েছেন তাঁরা।

প্রিন্সিপালের গ্রেফতারের দাবিতে রাতভর অবস্থানের পর সকালে রানিকুঠির জিডি বিড়লা স্কুল সামনে থেকে চলে যান বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। খানিকটা নির্যাতিতার বাবা-মায়ের অনুরোধের তিনি স্থান ত্যাগ করেন। নির্যাতিতার বাবা-মা বলেন, প্রথম থেকেই এই আন্দোলনে কোনও রাজনৈতিক নেতৃত্ব নেই। তাই তিনি(রূপা গাঙ্গুলি) চলে গেলেই ভাল হয়। অনুরোধ মেনে নেন রূপা গাঙ্গুলি। নির্যাতিতার বাবা-মা তাদের বাড়িতে রূপা গাঙ্গুলিকে আমন্ত্রণ জানান।












Click it and Unblock the Notifications