রাতের শহরে চলল গুলি, আহত যুবক, পুলিশি নিরাপত্ত নিয়ে প্রশ্ন
রাতের শহরে ফের চলল গুলি। এন্টালির কনভেন্ট রোডে চলা এই গুলিতে আহত হয়েছেন স্থানীয় যুবক ছটু রায়। তাঁকে এনআরএস-এ ভর্তি করা হয়েছে। জনবহুল এলাকায় গুলি চালানো নিয়ে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
রাতের শহরে ফের চলল গুলি। এন্টালির কনভেন্ট রোডে চলা এই গুলিতে আহত হয়েছেন স্থানীয় যুবক ছটু রায়। তাঁকে এনআরএস-এ ভর্তি করা হয়েছে। জনবহুল এলাকায় গুলি চালানো নিয়ে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২ জনকে।

মঙ্গলবার রাত ৯.৪৫। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এন্টালির কনভেন্ট রোডে গল্প করছিলেন বেশ কয়েকজন যুবক। এই সময় পাশের গলি দিয়ে আসে বেশ কয়েকজন যুবক। সবার হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। তাদের সবার মুখই রুমার দিয়ে ঢাকা ছিল। ঘটনাস্থলে পৌঁছেই যুবকরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে। বসে থাকা যুবকরাও যে যাঁর মতো পালাতে থাকেন। এই সময় পায়ে গুলি লাগায় পড়ে যান ছটু রায়। দুষ্কৃতীরা এলাকা ছাড়লে ছটু রায়কে এনআরএস-এ নিয়ে যাওয়া হয়। বর্তমানে ছটু রায়ের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
গুলি চালানোর ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়ায়। জনবহুল এলাকায় গুলি চালানো নিয়েও পুলিশি টরল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে রাতে এলাকায় পুলিশি প্রহরা বসানো হয়েছে এন্টালি থানার তরফে।
তবে গুলি যারা চালিয়েছিল তাদের টার্গেট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ছটু রায়ই কি টার্গেট ছিলেন, নাকি অপর কেউ। সেই ঘটনা জানতে তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২ জনকে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications