সারদা কাণ্ডে লাল ডায়েরি, ল্যাপটপ, পেনড্রাইভ কোথায়, জানিয়ে দিলেন সারদা কর্তা

সারদা চিটফান্ড কাণ্ডে লাল ডায়েরি, পেন ড্রাইভ, ল্যাপটপ কোথায়। এপ্রশ্ন উঠেছে বারবার। এদিন বারাসত আদালতে সেই প্রশ্নের উত্তর দিলেন, সারদা কর্তা সুদীপ্ত সেন।

সারদা চিটফান্ড কাণ্ডে লাল ডায়েরি, পেন ড্রাইভ, ল্যাপটপ কোথায়। এপ্রশ্ন উঠেছে বারবার। এদিন বারাসত আদালতে সেই প্রশ্নের উত্তর দিলেন, সারদা কর্তা সুদীপ্ত সেন। এদিন বারাসত আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল এই বন্দির। সেখানে তিনি বলেন, কোনও লাল ডায়েরি ছিল না তার কাছে।

সারদা কাণ্ডে লাল ডায়েরি, ল্যাপটপ, পেনড্রাইভ কোথায়, জানিয়ে দিলেন সারদা কর্তা

সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরে সিট গঠন করেছিল রাজ্য সরকার। তৎকালীন বিধাননগর কমিশনারেটের সিপি রাজীব কুমারের নেতৃত্বে সিট গঠন করা হয়েছিল। সেই সিট মিডল্যান্ড পার্কে সারদার হেড অফিস-সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরবর্তী সময়ে লাল ডায়েরি, পেন ড্রাইভ, ল্যাপটপের কথা সামনে এসেছিল।

পরে সারদা তদন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে যায় সিবিআই-এর হাতে। এরপর থেকে সিবিআই অভিযোগ করে সিট তদন্তে সাহায্য করছে না। তদন্তে পাওয়া অনেক জিনিসই তাদের হাতে তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে সিবিআই।

বিষয়টি নতুন মাত্রা পায় গত রবিবার। নগরপালের বাড়ির সামনে থেকে সিবিআই আধিকারিকদের তুলে নিয়ে যাওয়ার পর থেকে বিতর্ক চরমে ওঠে।

মঙ্গলবার বারাসত আদালতে হাজিরা দেন সারদা চিটফান্ড তদন্তে অভিযুক্ত সুদীপ্ত সেন। তাঁকে লাল ডায়েরি, পেন ড্রাইভ, ল্যাপটপ নিয়ে প্রশ্ন করা হয়। প্রথমে কিছু বলতে না চাইলেও, সুদীপ্ত সেন জানান, তার কাছে কোনও লাল ডায়েরি ছিল না। ছিল না পেন ড্রাইভ, ল্যাপটপও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+