বেটার লেট দ্যান নেভার! মোদীর সঙ্গে মমতার বৈঠকের পর 'কৌশলী' মুকুল রায়
শুভ বুদ্ধির উদয় হোক। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই ধরণের বৈঠকের প্রয়োজনীয়তারয়েছে।
শুভ বুদ্ধির উদয় হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই ধরনের বৈঠকের প্রয়োজনীয়তা রয়েছে। বেটার লেট দ্যান নেভার বলে বৈঠক হওয়াকে শুভলক্ষণ বলেও মন্তব্য করেন মুকুল রায়।

'বেটার লেট দ্যান নেভার'
মুকুল রায় এদিনের মোদী মমতার বৈঠককে বেটার লেট দ্যান নেভার বলে অবিহিত করেছেন। তিনি বলেন, দড়ি দিয়ে বেঁধে আনা কিংবা মিষ্টির বদলে কাঁকড় খাওয়ানোর কথা বলে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছেন। এটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ।

তৃণমূলের অবস্থান নিয়ে প্রশ্ন
মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, বৈঠকে এনআরসি নিয়ে কোনও কথা হয়নি। এই কথাতেই প্রশ্ন তুলেছেন মুকুল রায়। তাঁর প্রশ্ন তাহলে তৃণমূল কেন রাজ্য জুড়ে এনআরসি
নিয়ে মিছিল করছে প্রতিবাদ করছে।

বৈঠকের আগে কটাক্ষ করেছিলেন মুকুল রায়
যদিও মোদী মমতা বৈঠকের আগে বৈঠকের সময় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন মুকুল রায়। তিনি বলেছিলেন, নীতি আয়োগের বৈঠকে যান না, দেনা পাওয়া নিয়ে
হিসেবের সময় বৈঠকে যান না, মুখ্যমন্ত্রীদের নিয়ে হওয়া বৈঠকেও যোগ দেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন এই সময় বৈঠক করতে হচ্ছে তা নিয়ে রাজ্যবাসী সন্দেহ করছে
বলে মন্তব্য করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications