এফআইআর হওয়া উচিত মমতার বিরুদ্ধে! অর্জুনের ওপর হামলায় তৃণমূল নেত্রীকে নিশানা মুকুলের

অর্জুন সিং-এর ওপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। এদিন এমনটাই দাবি করেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর অভিযোগঅর্জুনকে খুন করতে চাইছেন মমতা।

অর্জুন সিং-এর ওপর হামলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। এদিন এমনটাই দাবি করেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর অভিযোগ অর্জুনকে খুন করতে চাইছেন মমতা। এদিন সন্ধেয় মুকুল রায় জানান, অর্জুন সিংকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তাঁর ইন্টারনাল কোন ইনজুরি আছে কিনা, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

আক্রান্ত অর্জুন সিং

আক্রান্ত অর্জুন সিং

এদিন পার্টি অফিস দখল আর পুনর্দখলকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত শ্যামনগর, জগদ্দল এলাকা। পার্টি অফিস দখলের প্রতিবাদ করে একাধিক জায়গায় অবরোধ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। সার্কাস মোড়ে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের খণ্ডযুদ্ধ বেধে যায়। অন্যদিকে বিজেপি সাংসদ অর্জুন সিং পার্টি অফিস দখলের খবর পেয়েই এলাকায় যান। তাঁর গাড়ি আক্রান্ত হয়। ইটের ঘায়ে মাথা ফাটে অর্জুন সিং-এর।

তৃণমূলের দাবি

তৃণমূলের দাবি

তৃণমূলের দাবি যে পার্টি অফিস এদিন তারা দখল করেছে তা একটা সময় তাদেরই ছিল। লোকসভা নির্বাচনের পর তা দখল করে নিয়েছিল বিজেপি। ব্যারাকপুর এলাকায় সব পার্টি অফিস ফেরত দেওয়ার দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, অর্জুন সিং নিজেই নিজের মাথা ফাটিয়েছেন। একইসঙ্গে তিনি ব্যারাকপুরের কমিশনার মনোজ বর্মার কাজের প্রশংসাও করেন।

মুকুল রায়ের কটাক্ষ

মুকুল রায়ের কটাক্ষ

মুকুল রায় এদিন বিকেলে অভিযোগ করেন, অর্জুন সিংকে খুন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার দাবি তোলেন তিনি। তাঁর আরও দাবি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিধায়কদেরও খুন করতে চাইছেন। তবে মমতা যদি ভেবে থাকেন, এইভাবে বিজেপিকে ভয় দেখানো যাবে, তাহলে তিনি মুর্খের স্বর্গে বাস করছেন বলেও মন্তব্য করেন মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+