মেয়রের সঙ্গে তাঁর সম্পর্ক ব্যক্তিগত! পদে না থাকলেও পাশে থাকবেন, বার্তা বৈশাখীর
মেয়রের পাশে থাকার বার্তা দিলেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী বলেছেন, তিনি ও তার পরিবার শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত বন্ধু।
মেয়রের পাশে থাকার বার্তা দিলেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী বলেছেন, তিনি ও তার পরিবার শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত বন্ধু। ব্যক্তিগত সম্পর্ক কী ভাবে দলের আলোচনার বিষয় হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মিল্লি আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

একদিকে মেয়রের বিরুদ্ধে যেমন তৃণমূলের ব্যবস্থা নেওয়ার কথা শোনা যাচ্ছে, ঠিক তেমনই তৃণমূলের কলেজ শিক্ষক সংগঠন ওয়েবকুপার থেকে সরিয়ে দেওয়া হয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। ভেঙে দেওয়া হয়েছে ওয়েবকুপার অ্যাডহক কমিটি। ওয়েবকুপার রাজ্য কমিটির ২১ সদস্যকে ছেঁটে ফেলা হলেও কেন প্রেসিডেন্টকে রেখে দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
মেয়র সম্পর্কে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, মেয়র পারিবারিক বন্ধু। তিনি খুব ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না। উনি যাতে মানসিকভাবে ফিট থাকেন এবং শারীরিক অবস্থার অবনতি না হয়, বন্ধু হিসেবে তিনি তাঁর খেয়াল রাখবেন। এর জন্য পরবর্তী সময়ে যদি কোনও শাস্তি পেতে হয়, তাহলে তা তিনি( বৈশাখী) মাথা পেতে নেবেন। এমন কী মেয়র যদি কোনও পদেও না থাকেন, তাহলেও পাশে থাকবেন বলে জানিয়েছেন মিল্লি আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দাবি, শোভন চট্টোপাধ্যায়ের পারিবারিক অশান্তি পিছনে তাঁর কোনও ভূমিকা নেই। রত্না চট্টোপাধ্যায় বিভিন্ন সময়ে তাঁর কাছে এসেছেন বলেও জানিয়েছেন বৈশাখী।
বেশ কিছুদিন আগে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ডিলিট দিয়ে সম্মানিত করে আমেরিকার ডেলওয়ারের কেইআইএসআইই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেই অনুষ্ঠানে শোভন চট্টোপাধ্যায়ের পাশে ছবি ছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। সেই ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়ায় বিভিন্ন মহলে।
যদিও সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তিনি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চেনেন। আর চেনেন তাঁর নিজের প্রফেশনের সঙ্গে যুক্ত অধ্যাপক-অধ্যাপিকাদের। তাঁর মন্তব্য, কিছু সম্পর্ক শাশ্বত হয়। বন্ধুত্বে কখনও স্বার্থের জায়গা থাকে না। আর গুঞ্জনের জেরে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত, লাঞ্ছিত, মর্মাহত।












Click it and Unblock the Notifications