গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র শহরের একাংশ! আহত বেশ কয়েকজন, গ্রেফতার ১২
গড়িয়াহাটের ডোভার লেনে গোষ্ঠী সংঘর্ষ। মদ খাওয়াকে কেন্দ্র করে রবিবার বিকেল থেকে সেখানে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।
গড়িয়াহাটের ডোভার লেনে গোষ্ঠী সংঘর্ষ। মদ খাওয়াকে কেন্দ্র করে রবিবার বিকেল থেকে সেখানে সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। বাথরুম সঠিক জায়গায় না করার সংঘর্ষের অপর কারণ বলে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে গড়িয়াহাট থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ডোভার লেনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে ঘরের আসবাব। রয়েছে বোতল থেকে ইট, সবই। বাচ্চা থেকে বুড়ো, মাথায় লেগেছে আঘাত। ব্যান্ডেজ বাধা।

দুই পাড়ার মধ্যে সমস্যা অনেকদিনের। রবিবার বিকেল থেকে সমস্যা চরম আকার নেয়। মদ খাওয়াকে কেন্দ্র করে রবিবার বিকেলে সমস্যা চরম আকার নেয়। ইট থেকে কাঁচের বোতল একপক্ষ অপর পক্ষের দিকে ছোড়ে বলে অভিযোগ। ঘটনায় দুপক্ষের ৫ জন আহত হন বলে জানা গিয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় গড়িয়াহাট থানার বিশাল বাহিনী। দুপাড়ার ১২ জনকে গ্রেফতার করা হয়। সোমবার তাদের তোলা হয় আদালতে।












Click it and Unblock the Notifications