'ভুয়ো' জিএসটি অ্যাকাউন্ট! লালবাজারের দ্বারস্থ হওয়া মেয়রের আর কী অভিযোগ
তাঁর নামে ভুয়ো জিএসটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর জেরে তিনি সমস্যায় পড়ছেন। বিষয়টি নিয়ে তিনি লালবাজারের দ্বারস্থ হয়েছেন। মেয়র যুগ্ম কমিশনার ক্রাইম প্রবীণকুমার ত্রিপাঠীর দ্বারস্থ হন বলে জানা গিয়েছে।

নতুন অভিযোগ মেয়র শোভ চট্টোপাধ্যায়। মঙ্গলবারের অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম শাখায় এফআইআর দায়ের করা হয়েছে। মেয়রের অভিযোগ, তাঁর নামে ভুয়ো জিএসটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। অভিযোগপত্রে একটি মোবাইল নম্বর দিয়েছেন মেয়র। একইসঙ্গে ইমেল আইডিও দিয়েছেন তিনি। এই ইমেল আইডি ব্যবহার করে জিএসটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।
মেয়র জানিয়েছেন, প্রতিদিন তিনি বহু নথিতে সই করেন। কেউ সেখান থেকেই তাঁর সই সংগ্রহ করতে পারেন বলে সন্দেহ মেয়রের।
পুলিশের তরফ থেকে মোবাইল নম্বরের মালিকের খোঁজ করা হচ্ছে। সেই সূত্র ধরে তথ্য মিলতে পারে বলে আশা তদন্তকারীদের।
পুলিশের তরফ থেকে অপরাধীকে খুঁজে বের করার আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে পারিবারিক বিবাদের জেরে একাধিকবার কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

Click it and Unblock the Notifications