টোটোর স্ট্যান্ড নিয়ে বিবাদ! দুই ক্লাব যা করল, তাতে ভিমড়ি খাবেন
টোটো স্ট্যান্ড নিয়ে বচসার জেরে অশান্তি খড়দহের গান্ধী মোড়ে। দুই ক্লাবের সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন চারজন। তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বলরাম হাসপাতালে।
টোটো স্ট্যান্ড নিয়ে বচসার জেরে অশান্তি খড়দহের গান্ধী মোড়ে। দুই ক্লাবের সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। ঘটনায় জখম হয়েছেন চারজন। তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় বলরাম হাসপাতালে। পরে একজনকে নিয়ে যাওয়া হয় বারাকপুরের বিএন বসু হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটো স্ট্যান্ড নিয়ে দুই ক্লাবের মধ্যে অশান্তি চল ছিল দীর্ঘদিন ধরে। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ একটি ক্লাবের সদস্যরা আরেকটি ক্লাবের সদস্যদের ওপর বোমা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। দুই ক্লাবের সংঘর্ষ বেধে যায়। আহত হন চার যুবক। তাদেরকে স্থানীয় বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে একজনকে নিয়ে যাওয়া হয় বারাকপুরের বিএন বসু হাসপাতালে।
এদিকে জনবহুল এলাকায় বোমা নিয়ে হামলার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুধু খড়দহেই নয়, রাজ্যের মহকুমা শহরগুলিতে রিক্সার রমরমা গিয়েছে অনেকদিন আগেই। সেই জায়গা দখল করেছে টোটো। স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব টাকার বিনিময়ে বেকার যুবকদের কাছ থেকে টাকা নিয়ে নির্দিষ্ট টোটো রুট তৈরি করে দিচ্ছেন। অনেক জায়গাতেই প্রতিদিনের হিসেবে টাকাও দিতে হয় স্থানীয় শ্রমিক সংগঠনকে। তবে বেশির ভাগ জায়গাতেই এর কোনও অনুমোদন নেই।












Click it and Unblock the Notifications