শিক্ষিকার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে উত্তাল বেহালার স্কুল, দেখুন ভিডিও
শিক্ষিকার বিরুদ্ধে নিয়ম না মানা এবং দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল বেহালার প্রাথমিক স্কুল। অভিযোগের প্রেক্ষিতে তাঁকে স্কুলে ঢুকতে বারণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে।
শিক্ষিকার বিরুদ্ধে নিয়ম না মানা এবং দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল বেহালার প্রাথমিক স্কুল। অভিযোগ, পূর্ব বড়িশা প্রাথমিক স্কুলের শিক্ষিকা টুটুল বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রী, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষককর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। স্কুলের প্রধান শিক্ষক কিংবা স্কুল পরিচালন সমিতির সভাপতির কাছেও তিনি নিজের ক্ষমতার জাহির করেন। যদিও এই সব অভিযোগের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষিকা। অভিযোগের প্রেক্ষিতে তাঁকে স্কুলে ঢুকতে বারণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

স্কুলের শিক্ষিক, অশিক্ষক কর্মীদের অভিযোগ, স্কুলের নিয়ম না মেনে টুটুল বন্দ্যোপাধ্যায় নামে ওই শিক্ষিকা নিজের সঙ্গে তৃণমূলের নানা পদাধিকারীর যোগাযোগ আছে বলে দাবি করেন। প্রসঙ্গ ক্রমে তিনি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এমন কী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও করেন বলে অভিযোগ। একই সঙ্গে নিজের স্বামী আইনজীবী হওয়ায় আইনের হুমকি দেন বলেও অভিযোগ। সময় মতো স্কুলে না আসা ছাড়াও বেশিরভাগ সময় ওই শিক্ষিকা ছুটিতে থাকেন বলে অভিযোগ করেছেন সহকর্মীরা। এমন কী যে ভাষা ওই শিক্ষিকা প্রয়োগ করেন, তা সবার সামনে বলা যায় না বলেও অভিযোগ করেছেন সহকর্মীরা।
সোমবার মিড ডে মিলের পর স্কুলের মেইন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ।
পরিচালন সমিতিতে আলোচনা করেও সমস্যা মেটেনি বলেই অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষক। ঘটনাটি নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদেও চিঠি দেওয়া হয়। ওই শিক্ষিকাকে স্কুল থেকে অপসারণের দাবি করেছেন বিক্ষোভরত অভিভাবকরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications