প্রবল ঝড়ে দুর্ঘটনা ইকোপার্কে! হাসপাতালে চিকিৎসাধীন ৫ শিশু

প্রবল ঝড়ে ইকো পার্কে দুর্ঘটনা। জাম্পিং বেলুন উল্টে জখম হয় ১০ শিশু। এদের মধ্যে ৫ জন ভর্তি বেসরকারি হাসপাতালে। ২ শিশুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

প্রবল ঝড়ে ইকো পার্কে দুর্ঘটনা। জাম্পিং বেলুন উল্টে জখম হয় ১০ শিশু। এদের মধ্যে ৫ জন ভর্তি বেসরকারি হাসপাতালে। ২ শিশুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

প্রবল ঝড়ে দুর্ঘটনা ইকোপার্কে! হাসপাতালে চিকিৎসাধীন ৫ শিশু

কলকাতায় ছুটির দিনের অন্যতম বিনোদন কেন্দ্র নিউটাউনের ইকো পার্ক। রবিবারও তার ব্যতিক্রম হয়। আর দিন দুয়েক ধরে তো ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েইছে। তাতে কী। ছুটির দিনে ইকো পার্কের মজা নিতে অভিভাবকদের সঙ্গে হাজির হয়েছিল শিশুরাও। সেখানে রয়েছে একাধিক রাইড। এইরকমই একটি জাম্পিং বেলুনে উঠেছিল বেশ কয়েকটি শিশু।

রবিবার সন্ধে। ইকোপার্কের চার নম্বর গেট। প্রবল ঝড় ওঠে। সেই সময় হঠাৎই উল্টে যায় জাম্পিং বেলুন। পড়ে গিয়ে জখম হয় দশ শিশু। অভিভাবকদের অভিযোগ, এই সময় কর্তৃপক্ষের তরফে কাউকেই পাওয়া যায়নি। তাঁরা নিজেরাই নিজেদের মতো করে শিশুদের কৈখালির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা ভাল না বোঝায় বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কয়েকজনকে।

বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পাঁচটি শিশু। ২ শিশুর অবস্থা আশঙ্কাজনক। প্রশ্নের মুখে ইকোপার্কের ভূমিকা। কর্তৃপক্ষের তরফে এখনও সরাসরি কিছু বলা হয়নি। ঘটনায় অভিভাবকদের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+