বিজেপির 'নিয়মরক্ষার' পুজোয় থাকতে চলেছে চমক! ইজেডসিসিতে উদ্বোধনে অমিত শাহের জন্য দরবার
২০২১-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের তরফে কলকাতায় ২০২০-তে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। এরপর ২০২১ গিয়েছে। তিনবার পুজো করার নিয়ম রক্ষায় এইবারই তৃতীয় বছরে পড়েছে। যে কারণ জাঁক জমক না করে নিয়ম রক্ষার পুজো ক
২০২১-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের তরফে কলকাতায় ২০২০-তে দুর্গাপুজোর আয়োজন করেছিল বিজেপি। এরপর ২০২১ গিয়েছে। তিনবার পুজো করার নিয়ম রক্ষায় এইবারই তৃতীয় বছরে পড়েছে। যে কারণ জাঁক জমক না করে নিয়ম রক্ষার পুজো করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য বিজেপি। কিন্তু রবিবার আইসিসিআরে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনায় অবস্থানের পরিবর্তন হয়েছে। এবারের পুজোয় চমক দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

পুজো নিয়ে ভিন্ন মত
দলের তরফে দুর্গাপুজো করা নিয়ে ভিন্ন মত উঠে এসেছে। একাংশ চাইছেন পুজো হোক বড় করে। উদ্বোধন করুন অমিত শাহ কিংবা জেপি নাড্ডা। তাঁরা আসতে না চাইলে ভার্চুয়ালি তা করুন। কেননা দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষ পদাধিকারীদের কেউ পুজোর উদ্বোধন করলে ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে প্রচারেও সুবিধা হবে। আবার অপর অংশ চাইছেন নমো নমো করে পুজো করা হোক। এই মতের শরিক বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি পার্টির উদ্যোগে পুজো করার বিপক্ষে।

রীতি ভাঙতে চাইছে না বিজেপি
এবার খানিকটা বাধ্য হয়েই দুর্গা পুজোর আয়োজন করতে হচ্ছে রাজ্য বিজেপিকে। ২০২০-তে করোনা পরিস্থিতিতেও সামনে বিধানসভা নির্বাচন থাকায় পুজো করেছিল বিজেপি। ভার্চুয়ালি তার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবছর নমো নমো করে পুজো করে বিজেপি। হিন্দু লোকাচারে রয়েছে কোনও ব্রত কিংবা পুজো এরবার করলে তা পরপর তিনবার করতে হয়। সেই রীতি এবার ভাঙতে চাইছে না। সেই কারণেই পুজোর আয়োজন।
এক্ষেত্রে পুজোর উদ্বোধনে অমিত শাহকে পাওয়াই নয়, তিনি যাতে সন্তোষ মিত্র স্কোয়ারের মতা বেশ কয়েকটি পুজো মণ্ডপে হাজির থাকেন, সেই দাবিও তোলা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সামনে।

উমার আধারনার সঙ্গে মাতৃবন্দনা
এদিন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনেই ঠিক হয়েছে দুর্গা পুজোতো হবেই, তার সঙ্গে মাতৃবন্দনাও করা হবে। এক্ষেত্রে পুজোর দায়িত্বে থাকবেন মহিলা নেত্রীরা। আর পুরোহিত হবেন কোনও মহিলা। বিজেপি সূত্রে খবর এই পরিকল্পনা বিজেপির রাজ্য সভাপতির। এব্যাপারে সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মাতৃ আরাধনার কোনও মহিলা পুরোহিতকে দায়িত্ব দেওয়া যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে।

মেয়েরা মাতৃরূপে পূজিত হন
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, বিজেপিতে মেয়েদের মাতৃরূপে দেখা হয়। এছাড়াও নরেন্দ্র মোদী সরকারের অন্যতম লক্ষ্য হল নারী সশক্তিকরণ। কিন্তু বাংলায় মেয়েদের প্রতিদিন হেনস্থার মধ্যে পড়তে হয়। সেই কারণেই এমন ভাবনা বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications