গড়িয়াহাটে আগুনে ফিরল বাগরির স্মৃতি! সূত্রের খোঁজে ফরেনসিক দল
রবিবারের ভোর রাতের আগুনে পুড়ে গিয়েছে গড়িয়াহাট মোড়ের একটি বহুতল এবং তাতে থাকা একাধিক বস্ত্র বিপণি।
রবিবারের ভোর রাতের আগুনে পুড়ে গিয়েছে গড়িয়াহাট মোড়ের একটি বহুতল এবং তাতে থাকা একাধিক বস্ত্র বিপণি। সেখানে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রবিবার বিকেলে সেখানে যান ফরেনসিক আধিকারিকরা। পুড়ে যাওয়া বিভিন্ন অংশের ছবি তোলেন। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

আগুন শর্টসার্কিট থেকে
শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, কিন্তু তা হল কীভাবে। বস্ত্র বিপণিতে শর্ট সার্কিট, নাকি ফুটপাতের দোকানের প্লাস্টিক থেকে আগুন, পরে সেখান থেকে শর্ট সার্কিট। পরের টিকেই ধরছেন দমকল আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে দমকল জানতে পেরেছে, আগুন প্রথমে ফুটপাতে দেখা যায়।
সেখান থেকে অনুমান প্রথমে দোকানের প্লাস্টিক থেকে আগুন ছড়ায়। পরে সেখান থেকে তা ছড়িয়ে পড়ে ফুটপাতে থাকা তারের কুণ্ডলিতে, পরে সেখান থেকে বহুতলের বিপণিতে। তদন্তের জন্য বহুতলের ফিডারবক্সের নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক আধিকারিকরা।

ফিরল বাগরির স্মৃতি
এই অগ্নিকাণ্ডে ফিরে এসেছে বাগরি কাণ্ডের স্মৃতি। বাগরিতে যেমন জলাধার থাকলেও, তাতে জল ছিল না। গড়িয়াহাটের ক্ষেত্রেও হয়েছে তাই। বহুতলে জলের একাধিক ট্যাঙ্ক ছিল, কিন্তু তাতে কোনও জল ছিল না বলেই জানতে পেরেছেন দমকল আধিকারিকরা।

এখনও বন্ধ রাস্তার একাংশ
গড়িয়াহাটের অগ্নিকাণ্ডে সবথেকে বেশি ক্ষতি হয়েছে, বহুতলের থাকা নামী বিপণিগুলির। তাদের বেশিরভাগ জিনিসই পুড়ে গিয়েছে।
এই অগ্নিকাণ্ডের জেরে এখনও রাস্তার একাংশ বন্ধ। তার পাশ দিয়েই চলছে গাড়ি।












Click it and Unblock the Notifications